সৃষ্টি ২৫

সৃষ্টি ২৫

অবশেষে সৃষ্টি-র নতুন সংখ্যা প্রকাশিত হল। সৃষ্টি ২৫-এর প্রকাশকাল ধার্য হয়েছিল ২৫শে ডিসেম্বর। কিন্তু কয়েকটা অনিবার্য কারণবশতঃ কদিন পিছিয়ে গেল সেটা। যাক গে, সৃষ্টি ২৫-এ এবার ২৫জনের ২৫টা লেখা। একগাদা লেখার ভিড়ে বেশ কিছু ভালো লেখা যাতে না হারিয়ে যায়, তাই এই সূচিপত্র সংক্ষিপ্ত করা হল। আর এভাবেই তুলনামূলক কম লেখা নিয়ে এখন থেকে প্রত্যেক ২ মাসে প্রকাশিত হবে সৃষ্টি।

সৃষ্টি ২৫-এর প্রকাশ উপলক্ষে সৃষ্টিসুখ নিয়ে এল সৃষ্টি ২৫ নোটবুক আর টি-শার্ট। বইপত্র ডট কম-এ অর্ডার দিতে পারবেন। আর একটা খবর, এবার কোলকাতা বইমেলায় চেষ্টা করা হচ্ছে সৃষ্টির শেষ ৫টা সংখ্যা নিয়ে ইবুক-সিডি। পরিকল্পনাটা বাস্তবায়িত হলে এই ব্লগেই জানতে পারবেন।

আপাততঃ এইটুকুই। নতুন বছর সুখে কাটুক সবার।

  • রেজা নুর Reza Noor রবিবার 15 জানুয়ারি 2012

    ‘সৃষ্টি ২৫’ ---- আন্তরিক অভিনন্দন ।

    ফিরে ফিরে আসুক, নিয়মিত ।

    অনেক ধন্যবাদ, রোহণ কুদ্দুস ।

  • রোহণ কুদ্দুস রবিবার 15 জানুয়ারি 2012

    রেজা, আপনারা সাথে থাকলে সৃষ্টি তো ফিরে আসবেই। :)

  • পাঠক রবিবার 15 জানুয়ারি 2012

    বহুদিন পর সৃষ্টি ফিরল। এই ফিরে আসা স্থায়ী হোক।

  • হেতাল আনাজওয়ালা রবিবার 15 জানুয়ারি 2012

    Long live Sristi. :)

  • রোহণ কুদ্দুস রবিবার 15 জানুয়ারি 2012

    এই ফিরে আসা স্থায়ী হবেই। এবার থেকে সৃষ্টি প্রত্যেক ২ মাস অন্তর প্রকাশিত হবে।

  • নাফিসা রবিবার 15 জানুয়ারি 2012

    সৃষ্টি'র ফিরে আসাটা আমার মত অনেক পাঠকের জন্যেই স্বস্তিদায়ক। সৃষ্টি ও তার সম্পাদকের দীর্ঘজীবন কামনা করি।

  • সীমা বৃহষ্পতিবার 19 জানুয়ারি 2012

    Best wishes ......

  • paromita chatterjee রবিবার 15 এপ্রিল 2012

    সৃষ্টি একটি বয়ে যাওয়া সাহিত্যের নদী ,খরস্রোতা নদীর মতোন এগিয়ে যা আরো অনেক অনেক দূরে ।

  • 4 + 3 =