পাঠক, যদি বলি, অনেক পথ মাড়িয়ে এসেছি এই সংখ্যার জন্যে... বা সামনের দিকে সামান্য ঝুঁকে টেবিলের অন্য দিক থেকে যদি আপনার হাতের তালু আলতো স্পর্শ ক'রে বলি - "আমিও অপেক্ষায় ছিলাম"... পাঠক, যদি হাত ২টো বুকের কাছে জড়ো ক'রে বলি - "এবার নিতান্ত দেরি হ'য়ে গেছে। ক্ষমা ক'রে দিন।"... তাহলে এবারের মত, শুধু এইবারের মত সবকিছু ভুলে সূচিপত্রে ক্লিক করবেন তো? কথা দিচ্ছি, আর এমন হবে না। দেরি ক'রে ফিরব না আর। বিকালের আলো থাকতে থাকতেই পৌঁছে যাবো পরের বার। প্রমিস!
তবে এবারের দেরি ক'রে আসাটা পুষিয়ে দিতে চেয়েছি অনেকগুলো গল্প আর কবিতা আর আলোচনা-সমালোচনা দিয়ে। আছে কবি ফাল্গুনী রায়ের ৫টি কবিতা (কবি মলয় রায়চৌধুরী'র পাঠানো ফাল্গুনী রায়ের নির্বাচিত কবিতা সংকলন শীঘ্রই ই-বুক হিসাবে প্রকাশিত হবে)। ২৭টা গল্প, অগুণতি কবিতা আর ৫টা আলোচনা - লিখেছেন সৃষ্টি'র ৫৪ জন আত্মীয়। এর মধ্যে বেশ কিছুজনের ইন্টারনেটে প্রথম লেখা প্রকাশিত হল। পাঠক, ওয়েবম্যাগের অন্দরমহলে এঁদের স্বাগত জানানোর ভার দেওয়া হল আপনাকে। সৃষ্টি ২৩ পড়ুন, বন্ধুদের জানান, পড়ান। শত্রুদেরও। আর অবশ্যই আপনার মতামত পোস্ট করতে থাকুন। সম্পাদককে জানতে দিন কোন জিনিসতা আপনার ভালো লাগলো না বা সূচিপত্রে কীসের অভাব লক্ষ্য করলেন। সৃষ্টি'কে এগিয়ে নিয়ে চলার দায়িত্ব তো আমাদের সবার বন্ধু।
সবাই ভালো থাকুন। সকলের পেয়ালা ভরা থাক।
বাঙালি ব্লগ লিখুন, আড্ডা দিন ইউনিকোড বাংলায় - এমনই একটা ভাবনা থেকে জন্ম নিয়েছে কমিনিউনিটি ব্লগিং সাইট লোটাকম্বল।
বাংলা ওয়েবম্যাগের নীরব আন্দোলনকে ইন্ধন জুগিয়ে চলেছে সৃষ্টিসুখ। নতুন ওয়েবম্যাগ নেটে তুলে আনার প্রয়াসে সৃষ্টিসুখ অক্লান্ত।
বাংলা বই-এর পাঠক বাড়ুক, ভূগোলের সীমা ছাড়িয়ে বাংলা বই বিক্রি হোক - এই চিন্তাভাবনাকে কেন্দ্র ক'রে বাংলা বই-এর অনলাইন দোকান 'বইপত্র'।
আমাদের কর্মকান্ড সম্পর্কে নিয়মিত আপডেট পেতে থাকুন। আপনার মেল আইডি আমাদের কাছে সুরক্ষিত থাকবে।