আপনার লেখা পাঠান
আপনার লেখা সৃষ্টি'তে পাঠানোর জন্যে নিচের নির্দেশিকাটি একবার পড়ে নিন।
১। লেখা পাঠাতে হবে বাংলা ইউনিকোডে টাইপ ক'রে। ওয়ার্ড ফর্মাটে আপনার মেলের সাথে এ্যাটাচ ক'রে দিন। লেখাটি আপনার মেলে আলাদা ফাইলে এ্যাটাচড থাকাটা জরুরি। দয়া ক'রে পিডিএফ বা ইমেজ ফাইলের মাধ্যমে লেখা পাঠাবেন না।
২। আপনার লেখাটি ইন্টারনেটে অপ্রকাশিত হতে হবে। ইন্টারনেটে আপনার প্রকাশিত লেখা সম্পাদক আপনার থেকে ক্ষেত্রবিশেষে চেয়ে নিতে পারেন। কিন্তু সৃষ্টি'তে লেখা পাঠানোর সময় ইন্টারনেটে প্রকাশিত লেখা পাঠাবেন না। যে কোনও ছাপা পত্রিকায় যে কোনও সময়ে প্রকাশিত লেখা পাঠানো যেতে পারে।
৩। লেখার বিষয়বস্তু ও ধরণ আপনার পছন্দমত যা খুশি হ'তে পারে। আপনার পাঠানো লেখাটির কপিরাইট সম্পর্কিত কোনও দায় সৃষ্টি নেবে না।
৪। আপনার লেখাটির আগে বা পরে এই তথ্যগুলি উল্লেখ করুন - আপনার পুরো নাম (যে নামে লেখা প্রকাশ করতে চান), জন্মসাল, সংক্ষিপ্ত পরিচিতি, প্রকাশিত বই (যদি থেকে থাকে), আপনার ব্লগের ঠিকানা (যদি থেকে থাকে), আপনার ফোন নাম্বার।
৫। আপনার মেল-এর বিষয় হিসাবে উল্লেখ করুন - সৃষ্টি'র জন্যে লেখা।
৬। আপনার মেলের মধ্যে সম্পাদককে আলাদা ক'রে কোনও কথা জানাতে হ'লে ইংরাজি, ইউনিকোড বাংলা বা ইংরাজি অক্ষরে বাংলায় লিখতে পারেন।
৭। লেখা পাঠানোর ঠিকানা - rohonkuddus@gmail.com
৮। লেখা পাঠানোর ১৪ দিনের মধ্যে কোনও উত্তর না পেলে ধরে নিতে পারেন লেখাটা সৃষ্টি'র পরের সংখ্যার জন্যে মনোনীত হয়েছে।
৯। উপরে উল্লেখিত নির্দেশিকাটি না পড়ে বা না মেনে লেখা পাঠালে, লেখা মনোনীত হওয়ার বা সম্পাদকের থেকে কোনও উত্তর পাওয়ার আশা করবেন না।
১০। সৃষ্টি'র জন্যে লেখার সময় এইসব নিয়মের কচকচানি ভুলে গিয়ে লিখুন। লেখা পাঠানোর সময় এই পাতাটা একবার পড়ে নিলেই চলবে। আপনার লেখার অপেক্ষায় রইলাম।

