আপনার লেখা
- লেখা পাঠান editor.sristi@gmail.com - এই মেল আইডিতে।
- লেখার বিষয়বস্তু বা শব্দসংখ্যা যা খুশি হতে পারে।
- লেখা পাঠাতে হবে ইউনিকোডে ওয়ার্ড ফরম্যাটে। ইউনিকোড বাংলা লেখার জন্যে অভ্র কি বোর্ড ব্যবহার করতে পারেন।
- লেখা পাঠানোর ১৫ দিনের মধ্যে উত্তর না পেলে লেখাটি মনোনীত হয়নি ধরে নিতে পারেন।
- আপনার লেখাটির আগে বা পরে এই তথ্যগুলি উল্লেখ করুন - আপনার পুরো নাম (যে নামে লেখা প্রকাশ করতে চান), জন্মসাল, সংক্ষিপ্ত পরিচিতি, প্রকাশিত বই (যদি থেকে থাকে), আপনার ব্লগের ঠিকানা (যদি থেকে থাকে), আপনার ফোন নাম্বার।
- আপনার লেখাটি ইন্টারনেটে অপ্রকাশিত হতে হবে। ইন্টারনেটে আপনার প্রকাশিত লেখা সম্পাদক আপনার থেকে ক্ষেত্রবিশেষে চেয়ে নিতে পারেন। কিন্তু সৃষ্টিতে লেখা পাঠানোর সময় ইন্টারনেটে প্রকাশিত লেখা পাঠাবেন না। যে কোনও ছাপা পত্রিকায় যে কোনও সময়ে প্রকাশিত লেখা পাঠানো যেতে পারে।
যা করবেন না
- দয়া করে পিডিএফ বা ইমেজ ফাইলের মাধ্যমে লেখা পাঠাবেন না। বাংলা ইউনিকোড ছাড়া অন্য কোনও রকম নন-ইউনিকোড বাংলা সফটওয়্যারে (বাংলাওয়ার্ড, বর্ণসফট, সেলসিয়াস ইত্যাদি) টাইপ করে লেখা পাঠালে, তা গ্রাহ্য করা হবে না।
- ইন্টারনেটে প্রকাশিত লেখা পাঠাবেন না।
- কপিরাইট লঙ্ঘন করে কোনও লেখা পাঠাবেন না। কোনও লেখার কপিরাইট সংক্রান্ত দায়িত্ব সৃষ্টি নেবে না।




